স্বাস্থ্য ব্লক

আড়শায় গ্রামীণ চিকিৎসকদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন

আড়শায় গ্রামীণ চিকিৎসকদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন

 


নিজস্ব প্রতিনিধি,  আড়শা:

গ্রামীণ চিকিৎসকদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল 'কলকাতা ইনফর্মাল হেলথ কেয়ার প্রোভাইডার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন'-এর পুরুলিয়া জেলা কমিটি। রবিবার আড়শার নয়ামোড়ে শিবিরটি অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন সংগঠনের জেলার চিকিৎসক সদস্যরা , সংগঠনের রাজ্য সভাপতি জয়ন্ত চক্রবর্তী, সম্পাদক মিনাজুল মল্লিক হক,সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক তথা রাজ্য কমিটির সহ সভাপতি শচীনন্দন মাঝি, জেলা কমিটির সম্পাদক মণিদীপ চট্টোপাধ্যায়  সহ  বিভিন্ন প্রান্তের গ্রামীণ চিকিৎসকেরা। শচীনন্দন মাঝি বলেন, "গ্রামের মানুষ স্থানীয় চিকিৎসকদের সবসময় কাছে পেয়ে থাকেন। বাসিন্দাদের কথা ভেবেই গ্রামীণ চিকিৎসকদের আরও সচেতন ও দক্ষ করে তুলতে  প্রশিক্ষণের  ব্যবস্থা করা হয়েছিল।"  এদিন চিকিৎসকেরা গ্রামীণ চিকিৎসকদের বিভিন্ন রোগ বিষয়ে প্রশিক্ষণ ও পরামর্শ দেন। পরে  গ্রামীণ চিকিৎসকদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র। শিবিরে উপস্থিত গ্রামীণ চিকিৎসক রঞ্জিৎ দে , প্রবীর দেওঘরিয়া জানান, " প্রশিক্ষণ শিবির থেকে অনেক কিছু শিখতে পারলাম। চিকিৎসার সময় তা কাজে লাগবে।"