সাধারণ খবর শহর

হাতের স্মার্টফোনই হবে এবারের জনগণনার মূল অস্ত্র, জানালেন পুরুলিয়ার জেলাশাসক

ডিজিটাল ভারতে এবার ডিজিটাল সেন্সাস। পুরুলিয়া জেলা শাসক কার্যালয়ে বৃহস্পতিবার খোলা হলো জনগণনার দপ্তর। এই হাইটেক কন্ট্রোল রুম থেকেই নিয়ন্ত্রিত হবে জেলার কোণায় কোণায় চলা ডিজিটাল গণনার প্রতি মুহূর্তের আপডেট। 'ডেডিকেটেড সেন্সাস মনিটরিং রুম' উদ্বোধনের পরে পুরুলিয়ার জেলাশাসক সুধীর কোন্থম সাংবাদিক সম্মেলনে জানালেন কী কী পরিবর্তন এসেছে এবারের সেন্সাসে।
হাতের স্মার্টফোনই হবে এবারের জনগণনার মূল অস্ত্র, জানালেন পুরুলিয়ার জেলাশাসক

 

সুইটি চন্দ্র, পুরুলিয়া :

সেই এপ্রিল মাস থেকে দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছিল জনগণনার প্রাথমিক কাজ। কিন্তু রাজ্যের তদানীন্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোঁ ধরে বসেছিলেন পশ্চিমবঙ্গে জনগণনার কাজ শুরু হতে দেবেন না। রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার দিন কয়েকের মধ্যে পশ্চিমবঙ্গের জনগণনার কাজ শুরু করে দিয়েছিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এবার জনগণনার আসল কাজ শুরু হতে চলেছে। আমুল বদলে গিয়েছে জনগণনার পদ্ধতি। ডিজিটাল ভারতে এবার ডিজিটাল সেন্সাস। পুরুলিয়া জেলা শাসক কার্যালয়ে বৃহস্পতিবার খোলা হলো জনগণনার দপ্তর। এই হাইটেক কন্ট্রোল রুম থেকেই নিয়ন্ত্রিত হবে জেলার কোণায় কোণায় চলা ডিজিটাল গণনার প্রতি মুহূর্তের আপডেট। 'ডেডিকেটেড সেন্সাস মনিটরিং রুম' উদ্বোধনের পরে পুরুলিয়ার জেলাশাসক সুধীর কোন্থম সাংবাদিক সম্মেলনে জানালেন কী কী পরিবর্তন এসেছে এবারের সেন্সাসে।

▪️টেবিলের পর টেবিল জুড়ে কাগজের ফাইলের স্তূপ আর বাড়ি বাড়ি ঘুরে পেন পেনসিলে ফর্ম ফিলাপের দিন এবার অতীত। 
▪️ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল‌ ও স্মার্ট‌ হতে চলেছে জনগণনা প্রক্রিয়া।
▪️ এবারের জনগণনার সবচেয়ে বড় চমক‌ নিজের তথ্য সরকারের খাতায় নথিভুক্ত করার চাবিকাঠি এবার খোদ নাগরিকের নিজের হাতেই থাকছে। 
▪️আগামী ১লা আগস্ট থেকে ১৫ই আগস্টের মধ্যে দেশের যে কোনো নাগরিক ঘরে বসেই মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেদের তথ্য পূরণ করতে পারবেন। 
▪️৩৩টি প্রশ্নের একটি সহজ ডিজিটাল ফর্মের মাধ্যমে এই কাজ করা যাবে। 
▪️যাঁরা নিজেরা অনলাইন ফর্ম পূরণ করতে পারবেন না বা বাকি থেকে যাবেন, তাঁদের জন্য আগামী ১৬ই আগস্ট থেকে ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে 'হাউস লিস্টিং' বা বাড়ি চিহ্নিতকরণের প্রক্রিয়া। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের এই মূল মহাযজ্ঞটি চলবে ২০২৭ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত।
▪️এই বিশাল কর্মযজ্ঞকে সফল করতে পুরুলিয়া জেলা জুড়ে নামানো হচ্ছে প্রায় ৭,০০০ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এনিউমারেটর (তথ্য সংগ্রহকারী)কে।
▪️ এনিউমারেটরদের হাতের স্মার্টফোনই হবে এবারের জনগণনার মূল অস্ত্র।
▪️এই বিশাল বাহিনীকে দক্ষ করে তুলতে আগামী ৭ই জুলাই থেকে ১২ই জুলাই পর্যন্ত চলবে 'ফিল্ড ট্রেনারদের' বিশেষ প্রশিক্ষণ শিবির। 
▪️এই ট্রেনাররাই পরবর্তী সময়ে বুথ স্তরের কর্মীদের অ্যাপ ব্যবহার ও প্রযুক্তিগত খুঁটিনাটির পাঠ দেবেন।

জেলা শাসক সুধীর কোন্থম আরও বলেন, "কাগজ-কলমের জটিলতা এড়িয়ে, নির্ভুল ও দ্রুত গতিতে দেশের মানুষের প্রকৃত পরিসংখ্যান তুলে আনাই এবারের ডিজিটাল সেন্সাসের মূল লক্ষ্য।"