সাধারণ খবর ব্লক

বলরামপুরে এক যুবকের ঝু*লন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বলরামপুরে । পুলিশ জানায়, মৃত যুবকের নাম রঞ্জন মাহাতো (২৬) । তার বাড়ি বলরামপুর থানার ডুমরিকুলি গ্রামে।
বলরামপুরে এক যুবকের ঝু*লন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

বাড়ি থেকে  এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বলরামপুরে । পুলিশ জানায়, মৃত যুবকের নাম রঞ্জন মাহাতো (২৬) । তার বাড়ি বলরামপুর থানার ডুমরিকুলি গ্রামে। 
শুক্রবার সকালে নিজের বাড়িতে রঞ্জনকে গলায় ফাঁস লাগানো  অবস্থায় ঝুঁলতে দেখেন বাড়ির লোকজন।  দ্রুত তাঁকে উদ্ধার করে বলরামপুর বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
পরিবারের দাবি, প্রায় চার বছর আগে মাধবপুর বনডি এলাকার এক তরুণীর সঙ্গে রঞ্জনের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত। বৃহস্পতিবারও তাঁদের মধ্যে বচসা হয়। এরপর স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে যান।
পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির জেরেই রঞ্জন এই চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। তবে ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে বলরামপুর থানার পুলিশ।