নিজস্ব প্রতিনিধি, আড়শা:
বাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হল। আড়শা থানার সটরা গ্রাম থেকে দেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মৃতার নাম করুণা কুমার (২০) । তার শ্বশুর বাড়ি সটরা গ্রামেই।
রবিবার নিজের ঘর থেকে কড়িকাঠে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। দ্রুত উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হয় ম্যাজিস্ট্রেট পর্যায়ের সুরতহাল। কী কারণে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে আড়শা থানার পুলিশ।