সাধারণ খবর ব্লক

মায়ের খোঁজে জঙ্গলে দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া, তিন ঘন্টা পর আড়শা থানার পুলিশের উদ্যোগে উদ্ধার

হোস্টেল থেকে মায়ের খোঁজে বেরিয়ে জঙ্গলের পথে চলে গিয়েছিল দ্বিতীয় শ্রেণীর এক পড়ুয়া। পথ হারিয়ে গিয়েছিল জঙ্গলে। প্রায় তিন ঘণ্টা তল্লাশি চালানোর পর তাকে উদ্ধার করল আড়শা থানার পুলিশ। রবিবার আড়শা থানার সিরকাবাদ এলাকার ঘটনা ।
মায়ের খোঁজে জঙ্গলে দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া, তিন ঘন্টা পর আড়শা থানার পুলিশের উদ্যোগে উদ্ধার

 


নিজস্ব প্রতিনিধি , আড়শা:  


আবাসিক হোস্টেল থেকে মায়ের খোঁজে বেরিয়ে জঙ্গলের পথে চলে গিয়েছিল দ্বিতীয় শ্রেণীর এক পড়ুয়া। পথ হারিয়ে গিয়েছিল জঙ্গলে। প্রায় তিন ঘণ্টা তল্লাশি চালানোর পর তাকে উদ্ধার করল আড়শা থানার পুলিশ। রবিবার আড়শা থানার সিরকাবাদ এলাকার ঘটনা ।

জানা গিয়েছে, দ্বিতীয় শ্রেণির ওই ছাত্র একটি বেসরকারি স্কুলের আবাসিক হোস্টেলে থাকে। রবিবার ছুটির দিনে তার মা তার সঙ্গে দেখা করতে আসেন। ছেলেকে নিয়ে কাছের বাজারে গিয়ে প্রয়োজনীয় কিছু জিনিস কিনে দেন। পরে হোস্টেলে ফিরিয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

প্রায় ১০ মিনিট পরে ওই পড়ুয়া আবার মায়ের খোঁজে হোস্টেল থেকে বেরিয়ে পড়ে। জঙ্গলের রাস্তা ধরে সে অনেকটা দূর চলে যায়। বিষয়টি জানতে পেরে স্কুল কর্তৃপক্ষ খবর দেন আড়শা থানায়। তারপরেই বন দফতরের কর্মীদের সাথে নিয়ে উদ্ধারের উদ্যোগ নেয় আড়শা থানার পুলিশ। প্রায় তিন ঘণ্টার পর সিরকাবাদ-অযোধ্যা সড়কের ধারে বনদপ্তরের একটি ক্যাম্পের কাছে শিশুটির সন্ধান মেলে।  তাকে নিরাপদে উদ্ধার করে  ফের আবাসিক হোস্টেলে পৌঁছে দেয় আড়শা থানার পুলিশ। পুলিশের এমন উদ্যোগে খুশি এলাকার মানুষ।

ছবি : এ আই নির্মিত