নিজস্ব প্রতিনিধি, জয়পুর:
নির্বাচন পরবর্তী সময়ে সাংগঠনিক শক্তি আরও মজবুত করতে জয়পুর বিধানসভায় অনুষ্ঠিত হল বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি শঙ্কর মাহাত , জয়পুর বিধানসভার বিধায়ক বিশ্বজিৎ মাহাত ,রাজ্য নেতা শ্রীপতি মাহাত, জেলা সম্পাদক প্রসেনজিৎ কুমার এবং দলের সক্রিয় কর্মকর্তারা।
বৈঠকে মূলত নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামী দিনে বুথভিত্তিক কর্মসূচিকে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দলের শীর্ষ নেতৃত্ব কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সাধারণ মানুষের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ গড়ে তুলে এলাকার উন্নয়নমূলক বিষয় এবং জনস্বার্থের দাবি নিয়ে উন্নয়ন জোরদার করতে হবে।