নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
দক্ষিণ পূর্ব রেলওয়ে আদ্রা ডিভিশনে রোলিং ব্লকের কারণে বেশ কিছু ট্রেন বাতিল করার ঘোষণা করা হল রেলের তরফে। বেশ কিছু ট্রেন দেরিতে চলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। । ফলে ১০- ১৬ ই আগস্ট এক সপ্তাহ ধরে যাত্রীরা ভোগান্তিতে পড়বেন যাত্রীরা। রেলের তরফে রবিবার একটি বিজ্ঞপ্তি জারি করে ট্রেনের সময় বাতিল ও পরিবর্তনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বলা হয়েছে আদ্রা ডিভিশনে রোলিং ব্লকের কাজ চলার কারণে এক সপ্তাহ ধরে বেশ কিছু ট্রেন বাতিল থাকবে।বাতিল ট্রেন গুলি হল আপ ডাউন আদ্রা আসানসোল মেমু সোমবার বৃহস্পতিবার, শুক্রবার ও রবিবার, আদ্রা মেদিনিপুর মেমু মঙ্গলবার, শুক্রবার ও রবিবার, আদ্রা ভাগা মেমু রবিবার , পুরুলিয়া আসানসোল মেমু রবিবার, বুধবার ও বৃহস্পতিবার, পুরুলিয়া ঝাড়গ্রাম মেমু মঙ্গলবার ও বৃহস্পতিবার, টাটানগর আসানসোল মেমু রবিবার বাতিল থাকবে।
কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। টাটানগর হাটিয়া এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার টাটা নগর থেকে নির্ধারিত সময় থেকে ৭৫ মিনিট দেরিতে চলবে। আদিত্যপুর আসানসোল এক্সপ্রেস ট্রেনটি সোমবার ও রবিবার নির্ধারিত সময় থেকে ৬০ মিনিট দেরিতে চলবে। আবার কিছু ট্রেনের আসা যাওয়া যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।