নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
এক নাবালিকার ওপর যৌন নির্যাতন চালানো ও ধর্ষণের অপরাধে বিচারপ্রক্রিয়া শেষে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন রঘুনাথপুরের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক । কারাবাসের পাশাপাশি অভিযুক্ত আসলাম চরিদারকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও ৬ মাসের অতিরিক্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
২০২০ সালের ২১ সেপ্টেম্বর নিতুড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। অভিযোগে জানানো হয়, নাবালিকার ওপর যৌন নির্যাতন চালায় অভিযুক্ত আসলাম চরিদার। করে ধর্ষণ। যার জেরে পরবর্তীতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
ঘটনার গুরুত্ব অনুধাবন করে তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করে নিতুড়িয়া থানার পুলিশ। তদন্তকারী আধিকারিক বাবলু ঘোষের নেতৃত্বে দ্রুত অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। পুলিশি তদন্তে ও পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ সংগ্রহের পাশাপাশি আদালতে চার্জশিট পেশ করা হয়।
দীর্ঘ ৬ বছর ধরে শুনানি ও সাক্ষ্যগ্রহণের পর আসলাম চরিদারকে দোষী সাব্যস্ত করে এই চূড়ান্ত রায় ঘোষণা করে রঘুনাথপুর আদালত।