নিজস্ব প্রতিনিধি, হুড়া:
আদেশ দেওয়া হয়েছে ১৫ আগস্ট থেকে অনির্দিষ্ট সময়ের জন্য বর্ষার কারণে বালি উত্তোলন বন্ধ। তবু বেআইনি ভাবে নদী থেকে বালি উত্তোলন করে পরিবহনের সময় দুটি ট্রাক্টরকে আটক করল হুড়া থানার পুলিশ। রবিবার সকালে হুড়া থানার আমড়াবেড়া গ্রামে থেকে ট্রাক্টর দুটি আটক করা হয়। পুলিশের দাবি পাতলই নদী থেকে বালি উত্তোলন করে নিয়ে যাওয়ার পথে আটক করা হয়েছে। পরে বিষয়টি ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিককে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়েছে।