ক্রাইম ব্লক

কাঁওর যাত্রার আগে বলরামপুরে পুলিশি অভিযান, বাজেয়াপ্ত ৩ ডিজে, আটক ৪

শ্রাবণের চতুর্থ সোমবারের কাঁওর যাত্রার আগে শব্দদূষণ রুখতে কড়া পদক্ষেপ বলরামপুর থানার পুলিশের। রবিবার অভিযান চালিয়ে তিনটি ডিজে সাউন্ড সিস্টেম-সহ গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। আটক করা হয়েছে ডিজের মালিক ও চালক-সহ চার জনকে।
কাঁওর যাত্রার আগে বলরামপুরে পুলিশি অভিযান, বাজেয়াপ্ত ৩ ডিজে, আটক ৪

নিজস্ব প্রতিনিধি , বলরামপুর:

শ্রাবণের চতুর্থ সোমবারের কাঁওর যাত্রার আগে শব্দদূষণ রুখতে কড়া পদক্ষেপ বলরামপুর থানার পুলিশের। রবিবার অভিযান চালিয়ে তিনটি ডিজে সাউন্ড সিস্টেম-সহ গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। আটক করা হয়েছে ডিজের মালিক ও চালক-সহ চার জনকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাঙাডি গ্রাম থেকে একটি এবং দলদিরি মোড় এলাকা থেকে দু’টি ডিজে বাজেয়াপ্ত করা হয়। অভিযোগ, শিবভক্তেরা ডিজে নিয়ে বাঘমুন্ডির লহরিয়া শিবমন্দিরের উদ্দেশে কাঁওর যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, শ্রাবণের সোমবারগুলিতে ডিজের মাত্রাতিরিক্ত শব্দে শিশু, বয়স্ক-সহ সাধারণ মানুষ সমস্যায় পড়েন। পুলিশ জানিয়েছে, ঝাড়খণ্ড বা অন্য থানা এলাকা থেকে ডিজে এনে শব্দদূষণ করলেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ডিজে-সহ গাড়িও বাজেয়াপ্ত করা হবে।