নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
চোলাই মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বলরামপুর থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম জুরু সিং সর্দার। তার বাড়ি বলরামপুর থানার গিদিঘাটি গ্রামে। মঙ্গলবার ধৃতকে জেলা আদালতে তোলা হলে বিচারক তার জেল হেফাজতের নির্দেশ দেন।
বিশেষ সূত্রের খবরের ভিত্তিতে সোমবার রাতে বলরামপুর থানার গিদিঘাটি গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে তার কাছ থেকে প্রায় ১২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। বৈধ নথি দেখাতে না পারায় তাকে গ্রেফতার করে বলরামপুর থানার পুলিশ।