নিজস্ব প্রতিনিধি, জয়পুর:
বেআইনি চোলাই বিক্রির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল জয়পুর থানার পুলিশ। মঙ্গলবার জয়পুর বাজার সংলগ্ন পলাশ জঙ্গলের কাছ থেকে ওই যুবক ধরা হয়। পুলিশ জানায়, ধৃতের নাম ঋতবরণ মাহাতো (২০)। তার বাড়ি জয়পুর থানার চাপাইট্যাঁড় গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে পলাশ জঙ্গলের কাছে অভিযান চালানো হয় । অভিযোগ, সেখানে খোলা মাঠে বেআইনি ভাবে দেশি মদ বিক্রি করছিল ওই যুবক। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৬০০ মিলিলিটার করে মোট ২১ বোতল দেশি মদ উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের।