ক্রাইম ব্লক

কাশিপুরে নাবালিকা মেয়েকে শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেফতার ১

এক নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল কাশিপুরে। ঘটনায় নাবালিকার বাবার লিখিত অভিযোগে এক যুবককে গ্রেফতার করল কাশিপুর থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম শান্তিরাম কুম্ভকার। তার বাড়ি কাশিপুর থানার কুমারডি গ্রামে।
কাশিপুরে নাবালিকা মেয়েকে শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেফতার ১

 


নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:

এক নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল কাশিপুরে। ঘটনায় নাবালিকার বাবার লিখিত অভিযোগে এক যুবককে গ্রেফতার করল  কাশিপুর থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম শান্তিরাম কুম্ভকার। তার বাড়ি কাশিপুর থানার কুমারডি গ্রামে। বুধবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার  সন্ধ্যায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কাশিপুর থানায় একটি পকসো আইনে মামলা রুজু হয়। ওই নাবালিকা মেয়ের বাবা পুলিশকে জানান , মঙ্গলবার ১৫ বছর বয়সী কন্যাকে অভিযুক্ত যৌন নির্যাতন করে। ঘটনাস্থল থেকে কোনওক্রমে ছুটে এসে বিষয়টি ওই কিশোরী তার পরিবারকে গোটা ঘটনা জানায়। তারপরই অভিযোগ দায়ের করা হয়।