রাজনীতি ব্লক

জেলা পরিষদের একের পর এক সদস্য ছাড়ছেন তৃণমূল, জল্পনা তুঙ্গে

সুমিতা সিং মল্লর দলীয় পদ থেকে ইস্তফা দিলেন পুরুলিয়া জেলা পরিষদের আরেক সদস্য যুগনিবালা গরাঁই। হঠাৎ করে তাঁর এই ইস্তফাপত্র প্রকাশ্যে আসতেই জেলার রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে শোরগোল।
জেলা পরিষদের একের পর এক সদস্য ছাড়ছেন তৃণমূল, জল্পনা তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি, কোটশিলা:

সুমিতা সিং মল্লর দলীয় পদ থেকে ইস্তফা দিলেন পুরুলিয়া জেলা পরিষদের আরেক সদস্য যুগনিবালা গরাঁই। হঠাৎ করে তাঁর এই ইস্তফাপত্র প্রকাশ্যে আসতেই জেলার রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে শোরগোল।

ইস্তফাপত্রে  উল্লেখ রয়েছে, ঝালদা ২ নম্বর ব্লকের জেলা পরিষদের ২০ নং আসনের জয়ী জনপ্রতিনিধি যুগনিবালা গরাঁই পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি হিসেবে রাজীবলোচন সরেনকে উল্লেখ করে তাঁকে একটি চিঠি পাঠান। মঙ্গলবারে লেখা সেই ইস্তফাপত্রে তিনি স্পষ্ট জানিয়েছেন, "দীর্ঘদিন ধরে তিনি দলের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে এলেও বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে আর দলীয় দায়িত্ব সামলাতে পারছেন না। আর সেই কারণেই দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন"। তবে আদৌ জেলা পরিষদের সদস্যপদ থেকে ইস্তফা দেননি তিনি।