সংস্কৃতি শহর

পুরুলিয়ায় কথা ও গানে নজরুল স্মরণ

জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সভাকক্ষে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মরণে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘কথা ও গানে নজরুল’।
পুরুলিয়ায় কথা ও গানে নজরুল স্মরণ

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সভাকক্ষে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মরণে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘কথা ও গানে নজরুল’। বিদ্রোহী কবিপ্রণামের এই সন্ধ্যায় সুর, ছন্দ ও সাহিত্যের নিখাদ কোলাজে প্রবীণ ও নবীন শিল্পী-কলাকুশলীরা শ্রদ্ধা জানালেন নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টিকে।

অনুষ্ঠানের সূচনায় দীপ প্রজ্জ্বলন ও কবির প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন)-সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিক ও জেলার বিশিষ্ট গুণীজনেরা। জেলা প্রশাসনের আধিকারিকেরা তাঁদের বক্তব্যে নজরুল সাহিত্যের সর্বজনীনতা, মানবতাবাদ এবং বর্তমান সময়ে তাঁর প্রাসঙ্গিকতার কথা তুলে ধরেন।

পরবর্তী পর্বে শুরু হয় নজরুলের গান ও কবিতা পাঠের এক মনোজ্ঞ আলেখ্য। শিল্পীদের পরিবেশিত নজরুলগীতি ও বিদ্রোহী কবির কবিতা আবৃত্তি পুরো সভাকক্ষকে আবেগঘন আবহ তৈরি করে। প্রশাসনের এই ধরনের সাহিত্য-সাংস্কৃতিক উদ্যোগ পুরুলিয়ার সংস্কৃতিপ্রেমী মানুষদের মন জয় করে নিয়েছে।