উৎসবের আলোয় ব্লক

আড়শায় দুর্গাপুজো কমিটিগুলিকে লক্ষ টাকার চেক বিতরণে বিধায়ক জলধর , জয়পুরে উপস্থিত বিধায়ক বিশ্বজিৎ

আড়শা ব্লকের পুজো কমিটিগুলির সদস্যদের হাতে সরকারি অনুদানের চেক তুলে দিল প্রশাসন। সোমবার উপস্থিত ছিলেন বলরামপুর বিধানসভার বিধায়ক জলধর মাহাতো। জয়পুর ব্লক কার্যালয়ে চেক প্রদান অনুষ্ঠানে হাজির ছিলেন জয়পুরের বিধায়ক বিশ্বজিৎ মাহাতো।
আড়শায় দুর্গাপুজো কমিটিগুলিকে লক্ষ টাকার চেক বিতরণে বিধায়ক জলধর , জয়পুরে উপস্থিত বিধায়ক বিশ্বজিৎ

 

নিজস্ব প্রতিনিধি, আড়শা :

আড়শা ব্লকের পুজো কমিটিগুলির সদস্যদের হাতে সরকারি অনুদানের চেক তুলে দিল প্রশাসন। সোমবার আড়শা ব্লক প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুদানের চেক তুলে দেওয়া হয়।
এদিন সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রতিটি  পুজো কমিটির হাতে ১লক্ষ টাকার  অনুদানের চেক তুলে দেওয়া হয়। প্রশাসনের তরফে জানানো হয়, ব্লকের ৩৩টি দুর্গাপুজো কমিটির হাতে চেক তুলে দেওয়া হয়েছে। নির্বিঘ্নে ও সুষ্ঠু ভাবে সম্পন্ন করতেই এই উদ্যোগ। পুজো কমিটিগুলির পক্ষ থেকেও প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়। উপস্থিত ছিলেন বলরামপুর বিধানসভার বিধায়ক জলধর মাহাতো, আড়শা ব্লকের বিডিও পার্থ ঘোষ, আড়শা থানার আইসি পলাশ চট্টোপাধ্যায়, জয়পুর বিধানসভার বিজেপির ১নম্বর মন্ডল সভাপতি সুভাষ মাহালী প্রমুখ। অন্যদিকে জয়পুর ব্লক কার্যালয়ে চেক প্রদান অনুষ্ঠানে হাজির ছিলেন জয়পুরের বিধায়ক বিশ্বজিৎ মাহাতো।