টুকরো খবর ব্লক

ভিন্ রাজ্যে কাজে গিয়ে আবার মৃ*ত্যু পরিযায়ী শ্রমিকের

ভিন্ রাজ্যে গিয়ে আবার পরিযায়ী শ্রমিকের মৃত্যু। কর্নাটকে কাজে গিয়ে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল পুরুলিয়ার দুই পরিযায়ী শ্রমিকের। মৃতদের নাম রতন সিং (২২) এবং সুনীল সিং (২১)। তাদের বাড়ি বান্দোয়ান থানার পুনশ্যা গ্রামের খারদা টোলায়। ময়নাতদন্তের পর অ্যাম্বুলেন্সে করে রবিবার কফিন বন্দি দেহগুলি গ্রামে ফেরার কথা রয়েছে।
ভিন্ রাজ্যে কাজে গিয়ে আবার মৃ*ত্যু পরিযায়ী শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান :

ভিন্ রাজ্যে গিয়ে আবার পরিযায়ী শ্রমিকের মৃত্যু। কর্নাটকে কাজে গিয়ে  দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল পুরুলিয়ার দুই পরিযায়ী শ্রমিকের।  মৃতদের নাম রতন সিং (২২) এবং সুনীল সিং (২১)। তাদের বাড়ি বান্দোয়ান থানার পুনশ্যা গ্রামের খারদা টোলায়। ময়নাতদন্তের পর অ্যাম্বুলেন্সে করে রবিবার কফিন বন্দি দেহগুলি গ্রামে ফেরার কথা রয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে,  প্রায় আট মাস আগে পুনশ্যা গ্রামের ৬ জন সহ মোট ৮ জন যুবক কর্নাটকে রওনা দেন। সেখানে তারা নলকূপ খননের কাজ করতেন। বৃহস্পতিবার কর্ণাটক রাজ্যের বিজাপুর জেলার কলার থানার মাসতি গ্রামে নলকূপ খননের গাড়িটি উল্টে যায়। যার ফলে ওই গাড়িতে থাকা পুনশ্যা গ্রামের ৬ জন আহত হয়। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে রতনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুনীলের মৃত্যু হয়। তবে বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। মর্মান্তিক ওই দুর্ঘটনার খবর পাওয়ার পর শনিবার কর্ণাটকের বিজাপুরে পৌঁছায় দুটি পরিবারের লোকজন।  কাজের টানে ভিন্ রাজ্যে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুর পর ভেঙে পড়েছে ওই দুই পরিবার।