সাধারণ খবর শহর

পুরুলিয়া শহরে যানজট মুক্তির মাস্টারপ্ল্যান, এবার টোটোতে নিষেধাজ্ঞা

ফুটপাত দখলমুক্ত করার সফল অভিযানের পর, এবার প্রশাসনের পাখির চোখ শহরের টোটো চলাচল নিয়ন্ত্রণ। তবে রুক্ষ হাতে দমন নয়, বরং সুশৃঙ্খল রুট ও সময় ব্যবস্থাপনার মাধ্যমে টোটো পরিষেবাকে আরও নিয়মতান্ত্রিক রূপ দেওয়ার কাজ শুরু হলো।
পুরুলিয়া শহরে যানজট মুক্তির মাস্টারপ্ল্যান, এবার টোটোতে নিষেধাজ্ঞা

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

পুরুলিয়া শহরকে আধুনিক, যানজটমুক্ত এবং পথচারী-বান্ধব শহর হিসেবে গড়ে তুলতে মাস্টারপ্ল্যান নিয়ে ময়দানে নেমেছে  প্রশাসন। শহরের রাস্তাগুলোকে আরও সচল করতে ফুটপাত দখলমুক্ত করার সফল অভিযানের পর, এবার প্রশাসনের পাখির চোখ শহরের টোটো চলাচল নিয়ন্ত্রণ। তবে রুক্ষ হাতে দমন নয়, বরং সুশৃঙ্খল রুট ও সময় ব্যবস্থাপনার মাধ্যমে টোটো পরিষেবাকে আরও নিয়মতান্ত্রিক রূপ দেওয়ার কাজ শুরু হলো।

রবিবার ছুটির দিনে শহরের বিভিন্ন ব্যস্ত এলাকায় জেলা পুলিশের পক্ষ থেকে মাইকিং করে এই নতুন ট্রাফিক পরিকল্পনার কথা সাধারণ মানুষ ও টোটো চালকদের জানানো হয়।

প্রশাসনের এই নতুন পরিকল্পনার মূল লক্ষ্য হলো, ব্যস্ত সময়ে শহরের ওপর গাড়ির চাপ কমানো। আগামী ৩০শে জুন থেকে পরীক্ষামূলকভাবে শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রুটে অফিস টাইমে  টোটো চলাচলের ক্ষেত্রে 'ওয়ান-ওয়ে' নিয়ম কার্যকর করা হচ্ছে।

এই রুটটির সাফল্য পর্যালোচনা করে আগামী দিনে শহরের অন্যান্য সমস্ত ব্যস্ত রুটকেও এই একমুখী ট্রাফিক ব্যবস্থার আওতায় আনা হবে।