ব্লক

বান্দোয়ানে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার

পুলিশ জানায় , মৃতের নাম রাম প্রামাণিক (৫৪) । তার বাড়ি বান্দোয়ান থানার মধুপুর গ্রামে।
বান্দোয়ানে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার

 

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান :


বান্দোয়ানে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানায় , মৃতের নাম রাম প্রামাণিক (৫৪) । তার বাড়ি বান্দোয়ান থানার মধুপুর গ্রামে।

স্থানীয়  সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে মধুপুর গ্রামের অদূরে একটি গাছের ডালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। তারপরেই  খবর দেওয়া হয় বান্দোয়ান থানায় । পুলিশ এসে  দেহটি উদ্ধার করে বান্দোয়ান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।