নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
১৯৫৯ সালের ঐতিহাসিক খাদ্য আন্দোলন ও গণ-আন্দোলনের শহিদদের স্মরণ করল পুরুলিয়া জেলা বামফ্রন্ট। সোমবার বামফ্রন্টের উদ্যোগে জেলার সর্বত্র শ্রদ্ধাজ্ঞাপনের কর্মসূচি পালন করা হয়।
পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে শহিদ বেদিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান জেলা বামফ্রন্টের আহ্বায়ক প্রদীপ রায়, ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অসীম সিনহা, আরএসপি-র জেলা সম্পাদক অত্রি চৌধুরী, সিপিআই-এর জেলা সম্পাদক পিন্টু মণ্ডল-সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।