নিজস্ব প্রতিনিধি, আড়শা:
বেআইনিভাবে মজুত করা বিপুল পরিমাণ বালি আটক করল প্রশাসন। আড়শা থানার রামজীবনপুর, মিশিরডি, সটরা ও ঝুঁঝকা এলাকা থেকে বিপুল পরিমাণ বালি আটক করা হয়। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ভূমি ও ভূমি সংস্কার দফতর ও আড়শা থানার পুলিশ। অভিযান চালিয়ে ১০২০০ সিএফটি বালি বাজেয়াপ্ত করা হয়। বেআইনি ভাবে নদী থেকে বালি তুলে মজুত করা হচ্ছিল বলে অভিযোগ।
ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখছে প্রশাসন। বেআইনি বালি কারবার রুখতে আগামী দিনেও অভিযান চলবে বলে জানিয়েছে প্রশাসন।