নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
অবৈধভাবে মজুত করা হয়েছিল এক- দু হাজার নয়, ৭ হাজার সিএফটি বালি । অভিযানে নেমে সেই বালি বাজেয়াপ্ত করল পুলিশ ও ভূমি সংস্কার দফতর। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া মফস্বল থানার জামবাদ এলাকায়।
গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে এক মাস ধরে কংসাবতী নদী থেকে বেআইনি ভাবে উত্তোলন করে বিভিন্ন ফাঁকা জায়গায় বালি মজুত করা হয়েছে। বর্ষার সময় মূলত ওই মজুত করা বালি বিভিন্ন জায়গায় চড়া দামে বিক্রি করার পরিকল্পনা রয়েছে। এই খবর পাওয়ার পরেই সোমবার জামবাদ এলাকায় পৌঁছান পুরুলিয়া মফস্বল থানার পুলিশ ও পুরুলিয়া ২ ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক ও কর্মীরা। পৃথক চারটি জায়গা থেকে বাজেয়াপ্ত করা হয় ৭ হাজার সিএফটি বালি । অবৈধভাবে মজুত রাখা বালির বিরুদ্ধে আরও অভিযানে নামা হবে বলে জানিয়েছেন ভূমি সংস্কার দফতর।