সাধারণ খবর

পুরুলিয়ার রেল পরিকাঠামো ও যোগাযোগ নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক জ্যোতির্ময়ের

পুরুলিয়ার রেল যোগাযোগ ও পরিকাঠামো উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। বৃহস্পতিবার নয়াদিল্লির রেল ভবনে দু’জনের মধ্যে ওই বৈঠক হয়।
পুরুলিয়ার রেল পরিকাঠামো ও যোগাযোগ নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক জ্যোতির্ময়ের

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

পুরুলিয়ার রেল যোগাযোগ ও পরিকাঠামো উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। বৃহস্পতিবার নয়াদিল্লির রেল ভবনে দু’জনের মধ্যে ওই বৈঠক হয়।

পুরুলিয়ার মতো অপেক্ষাকৃত পিছিয়ে থাকা জেলায় রেল যোগাযোগের উন্নয়ন শিল্প, পর্যটন এবং সাধারণ মানুষের যাতায়াত—তিন ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সাংসদ। সাংসদ নিজেই সমাজমাধ্যমে বৈঠকের কথা জানিয়ে বলেন, পুরুলিয়াকে ঘিরে  রেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং উন্নয়নের অগ্রাধিকার নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। বিশেষ করে পুরুলিয়ার রেল যোগাযোগ আরও উন্নত করা এবং রেল পরিকাঠামোকে শক্তিশালী করার বিষয়টি বৈঠকে গুরুত্ব পেয়েছে বলে জানান তিনি।

বৈঠকের পর জ্যোতির্ময় বলেন, পুরুলিয়ার উন্নয়নের স্বার্থে রেল যোগাযোগ ও পরিকাঠামো আরও মজবুত করা প্রয়োজন। সেই লক্ষ্যেই রেলমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সময় দেওয়ার জন্য রেলমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।