উৎসবের আলোয় ধর্ম ও পুজোপাঠ ব্লক

সন্তোষী পুজোয় জমজমাট জয়পুর

পুরাণ অনুযায়ী, দেবী সন্তোষীকে সিদ্ধিদাতা গণেশের কন্যা বলে মানা হয়। লোকবিশ্বাস, ভক্তিভরে পুজো দিলে তিনি মনস্কামনা পূরণ করেন এবং সংসারে সন্তোষ ও শান্তি আনেন। সেই বিশ্বাসেই প্রতিবছরের মতো এ বারও বিপুল সংখ্যক ভক্তের সমাগম ঘটে জয়পুরের এই মন্দিরে।
সন্তোষী পুজোয় জমজমাট জয়পুর

নিজস্ব প্রতিনিধি, জয়পুর:

বিকেল হতেই শুরু হয়েছিল ভক্তদের আনাগোনা। বৃষ্টিকে উপেক্ষা করে তা পরিণত হয় উপচে পড়া ভিড়ে। সন্তোষী মাতার বাৎসরিক পুজোকে কেন্দ্র করে শুক্রবার কার্যত উৎসবের চেহারা নিল জয়পুর।

জয়পুর থানা সংলগ্ন সন্তোষী মাতার প্রাচীন মন্দিরে এদিন পুজো দিতে ভিড় করেন ব্রতীরা। জয়পুর শহর ছাড়াও আশপাশের বিভিন্ন গ্রাম থেকে বহু মানুষ এ দিন মন্দিরে আসেন। অনেকের হাতে ছিল ফল, মিষ্টি ও পুজোর উপকরণ। ভক্তদের দীর্ঘ লাইনে মন্দির চত্বর ছিল সরগরম।

পুরাণ অনুযায়ী, দেবী সন্তোষীকে সিদ্ধিদাতা গণেশের কন্যা বলে মানা হয়। লোকবিশ্বাস, ভক্তিভরে পুজো দিলে তিনি মনস্কামনা পূরণ করেন এবং সংসারে সন্তোষ ও শান্তি আনেন। সেই বিশ্বাসেই প্রতিবছরের মতো এ বারও বিপুল সংখ্যক ভক্তের সমাগম ঘটে জয়পুরের এই মন্দিরে।

মন্দির কমিটির সদস্যদের দাবি, বহু বছর ধরে এই পুজোকে ঘিরে এলাকার মানুষের বিশেষ উৎসাহ দেখা যায়। পুজো উপলক্ষে মন্দির চত্বরে ছিল বিশেষ সাজসজ্জা।