অন্যান্য ব্লক

মানবাজারে জখম পেঁচা উদ্ধার

মানবাজারে জখম পেঁচা উদ্ধার

 

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:  

একটি জখম পেঁচা উদ্ধার করল বন দফতরের কর্মীরা। বৃহস্পতিবার সকালে মানবাজার থানার পাথরকাটা গ্রাম থেকে পেঁচাটিকে উদ্ধার করা হয়। গ্রামের মানুষজন ওই পেঁচাটিকে পড়ে থাকতে দেখে খবর দেন বন দফতরে । খবর পাওয়ার পর কংসাবতী দক্ষিণ বন বিভাগের মানবাজার ১ রেঞ্জের বন কর্মীরা গ্রামে গিয়ে  লক্ষ্মী পেঁচাটিকে উদ্ধার করে। তার ডানায় চোট থাকায় রেঞ্জ কার্যালয়ে রেখে তার চিকিৎসা চলছে।