নিজস্ব প্রতিনিধি, হুড়া:
বেআইনি বালি মজুতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল প্রশাসন। গোপন সূত্রে খবর পেয়ে হুড়া ব্লকের বিডিও-র সঙ্গে যৌথ অভিযান চালিয়ে ৪,০০০ ঘনফুট অবৈধ বালি চিহ্নিত ও বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, নিশ্চিন্তপুর গ্রামের কাছে পাতলুই নদীর ধারে জঙ্গলঘেরা নির্জন জায়গায় বিপুল পরিমাণ বেআইনি বালি মজুত করে রাখা হয়েছিল। খবর পেতেই যৌথ দল ঘটনাস্থলে পৌঁছায় এবং বালি চিহ্নিত করে তা নির্দিষ্টভাবে দাগিয়ে রাখার ব্যবস্থা করে।
তবে জঙ্গল এলাকা হওয়ায় অভিযানের সময় কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পুরো মজুত বালি দাবিদারহীন হিসেবে গণ্য করা হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে।