নিজস্ব প্রতিনিধি, আড়শা :
অবৈধভাবে মজুত করে রাখা বিপুল পরিমাণ বালি আটক করল প্রশাসন। শনিবার আড়শা থানা ও ভূমি ও ভূমি সংস্কার দফতরের উদ্যোগে আড়শা থানার রামজীবনপুর, মিশিরডি,সটরা ,ঝুঁনকা গ্রাম থেকে বিপুল পরিমাণ বালি আটক করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ভূমি ও ভূমি সংস্কার দফতর এবং পুলিশ। অভিযানে চালিয়ে প্রায় ১০২০০ সিএফটি বালি বাজেয়াপ্ত করা হয় । বালি মজুতের সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে প্রশাসন ।