ক্রাইম শহর

বেআইনি লটারির বিশাল নেটওয়ার্ক! পুরুলিয়ায় ব্যাপক ধরপাকড়

শহরের বুকে রমরমিয়ে চলা বেআইনি লটারি ও সিঙ্গল-ডিজিট জুয়ার কারবারের বিরুদ্ধে অভিযানে পুরুলিয়া জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার পুরুলিয়া জেলা এনফোর্সমেন্ট শাখা এবং পুরুলিয়া টাউন থানার যৌথ দল একযোগে শহরের একাধিক আস্তানায় হানা দেয়। এই অভিযানে নগদ প্রায় দেড় লক্ষ টাকা উদ্ধার সহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বেআইনি লটারির বিশাল নেটওয়ার্ক! পুরুলিয়ায় ব্যাপক ধরপাকড়

 


নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:


শহরের বুকে রমরমিয়ে চলা বেআইনি লটারি ও সিঙ্গল-ডিজিট জুয়ার কারবারের বিরুদ্ধে অভিযানে পুরুলিয়া জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার পুরুলিয়া জেলা এনফোর্সমেন্ট শাখা এবং পুরুলিয়া টাউন থানার যৌথ দল একযোগে শহরের একাধিক আস্তানায় হানা দেয়। এই অভিযানে নগদ প্রায় দেড় লক্ষ টাকা উদ্ধার সহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রুজু করা হয়েছে ৩টি পৃথক মামলা।
পুলিশ সূত্রে জানা গেছে, ডিএসপি ডিইবি এবং পুরুলিয়া টাউন থানার আইসি-র যৌথ অভিযান চলে শহরের ভাটবাঁধ, নডিহা মিষ্টি মহল এবং বাসস্ট্যান্ড এলাকার ইউনিয়ন ক্লাবের সামনে। অভিযানে বাজেয়াপ্ত করা হয় বিপুল পরিমাণ জাল লটারি টিকিট।

এক অভিযুক্ত বিক্রেতা জানান, 
"আমি কোনো বেআইনি কারবারের সাথে যুক্ত নই। মিষ্টি মহল থেকে কেনাকাটা করার সময় আমাকে অন্যায়ভাবে ধরা হয়েছে। যারা কোটি কোটি টাকার কারবার করছে, পুলিশ তাদের ধরছে না।"

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এই বেআইনি নেটওয়ার্কটি জড়িয়ে রয়েছে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের সঙ্গেও। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কিছু কারবারির নাম সামনে আসছে।