নিজস্ব প্রতিনিধি , পুঞ্চা:
রাতের অন্ধকারে বাড়ি থেকে মোবাইল ও নগদ টাকা চুরির করে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা । ঘটনার অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে এক জনকে গ্রেফতার করল পুঞ্চা থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম অভিজিৎ রজক। তার বাড়ি পুঞ্চা থানার ন'পাড়া গ্রামে। মঙ্গলবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
পুঞ্চা থানার ন'পাড়া গ্রামের বাসিন্দা চন্ডীচরণ মন্ডল পুঞ্চা থানায় ২৩ মে একটি চুরির অভিযোগ দায়ের করেন। তিনি পুলিশকে জানান, ২২ মে রাতে তাদের বাড়িতে কেউ বা কারা প্রবেশ করে একটি মোবাইল ফোন এবং নগদ ২০ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সোমবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুঞ্চা থানার পুলিশ।