নিজস্ব প্রতিনিধি,আড়শা:
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দুদিনের বিশেষ কৃষক প্রশিক্ষণ শিবির হল আড়শায়। আড়শা ব্লক কৃষি দফতরের উদ্যোগে এই শিবিরটি অনুষ্ঠিত হয় ব্লক কৃষি কার্যালয়ের সভাকক্ষে। শিবিরের শেষ দিনে কৃষকদের উন্নত প্রজাতির পেয়ারা ,আম ,লেবু সহ বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন আড়শা ব্লকের সহ কৃষি অধিকর্তা শুভদীপ কারক , ব্লক প্রযুক্তি প্রবন্ধক দীপক মাহাত সহ আড়শা ব্লকের কৃষকরা।