চাষাবাদ ব্লক

আড়শায় প্রাকৃতিক কৃষির উপর কৃষক প্রশিক্ষণ শিবিরের আয়োজন

আড়শা সহ- কৃষি অধিকর্তা শুভদীপ কারক বলেন," অধিক ফলনের আশায় অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে।ফলে দিন দিন মাটির উর্বরতা কমে যাচ্ছে। তার প্রভাব পড়ছে পরিবেশ ও মানব স্বাস্থ্যের উপর। এই পরিস্থিতিতে প্রাকৃতিক কৃষির গুরুত্ব বাড়ছে। "
আড়শায় প্রাকৃতিক কৃষির উপর কৃষক প্রশিক্ষণ শিবিরের আয়োজন

 


নিজস্ব প্রতিনিধি,আড়শা:

মাটির স্বাস্থ্য রক্ষায় প্রাকৃতিক কৃষির উপর দু'দিনের কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল আড়শায় । আড়শা কৃষি দফতরের উদ্যোগে বুধবার ও বৃহস্পতিবার শিবিরটি অনুষ্ঠিত হয় লছমনপুর গ্রামে। শিবিরে উপস্থিত ছিলেন আড়শা ব্লকের সহ -কৃষি অধিকর্তা শুভদীপ কারক, ব্লক প্রযুক্তি প্রবন্ধক দীপক কুমার মাহাতো প্রমুখ। আড়শা সহ- কৃষি অধিকর্তা শুভদীপ কারক বলেন," অধিক ফলনের আশায় অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে।ফলে দিন দিন মাটির উর্বরতা কমে যাচ্ছে। তার প্রভাব পড়ছে পরিবেশ ও মানব স্বাস্থ্যের উপর। এই পরিস্থিতিতে প্রাকৃতিক কৃষির গুরুত্ব  বাড়ছে। তাই মাটির স্বাস্থ্য রক্ষার জন্যেই শিবিরের আয়োজন। এ দিন ২৫ জন চাষির হাতে ধান বীজ, জৈব সার সহ চাষের বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হয়েছে।"