ক্রাইম ব্লক

পড়ুয়াদের থালাবাসন থেকে সিলিং ফ্যান —স্কুল থেকে সর্বস্ব লুঠ

চোরেরা এবার নজর দিল খুদে পড়ুয়াদের দুপুরের খাবারের বাসনেও। এমনকি গরমের হাত থেকে বাঁচানোর মাথার উপরের সিলিং ফ্যানগুলোও রেহাই পেল না। সোমবার সকালে পুরুলিয়ার টামনা থানার তেলিডি জুনিয়র হাই স্কুলে ‌এমনই এক চুরির ঘটনা চমকে দিয়েছে এলাকাবাসীকে।
পড়ুয়াদের থালাবাসন থেকে সিলিং ফ্যান —স্কুল থেকে সর্বস্ব লুঠ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া

চোরেরা এবার নজর দিল খুদে পড়ুয়াদের দুপুরের খাবারের বাসনেও। এমনকি গরমের হাত থেকে বাঁচানোর মাথার উপরের সিলিং ফ্যানগুলোও রেহাই পেল না।  সোমবার সকালে পুরুলিয়ার টামনা থানার তেলিডি জুনিয়র হাই স্কুলে ‌এমনই এক চুরির ঘটনা চমকে দিয়েছে এলাকাবাসীকে।
টামনা থানার পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার প্রেক্ষিতে একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র বাউরী মঙ্গলবার অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
স্কুল সূত্রে খবর, সোমবার সকালে যখন প্রধান শিক্ষক বিদ্যালয়ে পৌঁছান, তখন তিনি দেখেন স্কুলের তিনটি ঘরের দরজার তালাই ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ঘরে ঢুকে তিনি দেখেন, সর্বস্ব হাপিশ করে দিয়েছে চোরেরা। পড়ুয়াদের থালা-বাসন থেকে শুরু করে রান্নার সরঞ্জাম‌ কিছুই বাকি রাখা হয়নি।