ক্রাইম ব্লক

মাইকে প্রচারেও কাজ হল না, রাস্তার ৫টি গরুকে খোঁয়াড়ে পাঠাল বরাবাজার থানার পুলিশ

গত রবিবার বরাবাজার থানার পুলিশের তরফে এলাকায় মাইকে প্রচার চালিয়ে মালিকদের নিজ নিজ গরু বাড়িতে রাখার কথা জানানো হয়। পাশাপশি কেউ যদি আদেশ অমান্য করে তাহলে গরুগুলিকে খোঁয়াড়ে পাঠানো হবে বলেও মঙ্গলবার পর্যন্ত ডেডলাইন বেঁধে দেওয়া হয়।
মাইকে প্রচারেও কাজ হল না, রাস্তার ৫টি গরুকে খোঁয়াড়ে পাঠাল বরাবাজার থানার পুলিশ

 


নিজস্ব প্রতিনিধি, বরাবাজার :

মাইকে প্রচার চালিয়েও কাজ হয়নি।  রাস্তায় ঘুরে বেড়ানো ৫ টি গরুকে ধরে সোজা খোঁয়াড়ে পাঠালো বরাবাজার থানার পুলিশ। শনিবার বরাবাজার ব্লক সদর থেকে ওই গরুগুলিকে ধরে গাড়িতে চাপিয়ে সোজা ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার চাকুলিয়াতে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  বরাবাজার ব্লক সদর বেওয়ারিশের প্রচুর গরু রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। যার ফলে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে। প্রাণহানি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কথা মাথায় রেখে গত রবিবার বরাবাজার থানার পুলিশের তরফে এলাকায় মাইকে প্রচার চালিয়ে মালিকদের নিজ নিজ গরু বাড়িতে রাখার কথা জানানো হয়। পাশাপশি কেউ যদি আদেশ অমান্য করে তাহলে গরুগুলিকে খোঁয়াড়ে পাঠানো হবে বলেও মঙ্গলবার পর্যন্ত ডেডলাইন বেঁধে দেওয়া হয়। তবে পুলিশের ওই আদেশ অনেকেই পাত্তা দেয়নি । ফলে শনিবার রাতে অভিযানে নামে বরাবাজার থানার পুলিশ। বিভিন্ন এলাকায় ঘুরে ৫ টি গরুকে আটক করা হয়।