ব্লক

দ্রুতগতির বাইকের ধাক্কায় মৃ*ত বৃদ্ধ

প্রতিদিনের মতোই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন চাকলতোড় গ্রামের বাসিন্দা প্রবোধ সিং মোদক (৬০)। সেই সময় একটি দ্রুতগামী মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি তাঁকে ধাক্কা মারে। সজোরে ধাক্কা লাগার ফলে রাস্তায় ছিটকে পড়েন তিনি।
দ্রুতগতির বাইকের ধাক্কায় মৃ*ত বৃদ্ধ

নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া :

পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক বৃদ্ধের ।ঘটনাটি ঘটেছে,মঙ্গলবার পুরুলিয়া- বরাবাজার রাজ্য সড়কে টামনা থানার চাকলতোড় গ্রামে। পুলিশ ইতিমধ্যেই 
মোটর বাইকটিকে আটক করেছে এবং একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে প্রতিদিনের মতোই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন চাকলতোড় গ্রামের বাসিন্দা প্রবোধ সিং মোদক (৬০)। সেই সময় একটি দ্রুতগামী মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি তাঁকে ধাক্কা মারে। সজোরে ধাক্কা লাগার ফলে রাস্তায় ছিটকে পড়েন তিনি এবং রক্তাক্ত অবস্থায় গুরুতর জখম হন।
ঘটনার পর স্থানীয় মানুষজন তড়িঘড়ি করে  প্রবোধবাবুকে উদ্ধার করে  চাকলতোড় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।