উৎসবের আলোয় ধর্ম ও পুজোপাঠ শহর

ঝালদায় মহরম উৎসবকে সামনে রেখে রুট মার্চ জেলা পুলিশের

শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে মহরম সম্পন্ন করার লক্ষ্যে রুট মার্চ করল জেলা পুলিশ । বৃহস্পতিবার ঝালদা শহর জুড়ে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর জওয়ানদের সঙ্গে ঝালদা থানার পুলিশ আধিকারিক ও পুলিশ বাহিনীর সদস্যদের নিয়ে এই রুট মার্চ হয়।
ঝালদায় মহরম উৎসবকে সামনে রেখে রুট মার্চ জেলা পুলিশের

 

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

শুক্রবার মহরম উৎসব। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে মহরম সম্পন্ন করার লক্ষ্যে রুট মার্চ করল জেলা পুলিশ । বৃহস্পতিবার ঝালদা শহর জুড়ে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর জওয়ানদের সঙ্গে ঝালদা থানার পুলিশ আধিকারিক ও পুলিশ বাহিনীর সদস্যদের নিয়ে এই রুট মার্চ হয়।

এদিন তাঁরা ঝালদা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন। সাথে সাথে সাধারণ মানুষের কাছে মহরম উপলক্ষে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। রুট মার্চে হাঁটেন ছিলেন ঝালদা থানার আইসি শেষ কুমার সহ পুলিশ আধিকারিকেরা।