রাজনীতি ব্লক

একদা লালদুর্গ বান্দোয়ানে ফের শক্তিবৃদ্ধি সিপিএমের, বিভিন্ন দল থেকে ১০ টি পরিবারের যোগ

সিপিআইএম-র দাবি , ওই দশটি পরিবার আগে বিজেপি এবং তৃণমূল দলের সাথে যুক্ত ছিল। এদিন তাঁরা তাঁদের সঙ্গে যোগ দেন। তাছাড়া বহু গ্রাম থেকেই অনেক গ্রামবাসী সিপিএমে যোগদান করার ইচ্ছে প্রকাশ করে বার্তা পাঠিয়েছে বলে সিপিএমের দাবি। আগামীদিনে আরোও যোগদান হবে।
একদা লালদুর্গ বান্দোয়ানে ফের শক্তিবৃদ্ধি সিপিএমের, বিভিন্ন দল থেকে ১০ টি পরিবারের যোগ

 

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান :

বিজেপি ও তৃণমূল ছেড়ে ১০ টি পরিবারের সিপিএমে যোগ। সোমবার বান্দোয়ান থানার কুমড়া অঞ্চলের হারাদা সংসদে একটি অনুষ্ঠানে তাঁরা সিপিআইএম দলে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন স্থানীয়  সিপিআইএম নেতৃত্ব। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তথা বান্দোয়ান বিধানসভার আহ্বায়ক রথু সিং, বান্দোয়ান পূর্ব লোকাল কমিটির সম্পাদক চক্রধর মাহাতো প্রমুখ। সিপিআইএম-র দাবি , ওই দশটি পরিবার আগে বিজেপি এবং তৃণমূল দলের সাথে যুক্ত ছিল। এদিন তাঁরা তাঁদের সঙ্গে যোগ দেন। তাছাড়া বহু গ্রাম থেকেই অনেক গ্রামবাসী সিপিএমে যোগদান করার ইচ্ছে প্রকাশ করে বার্তা পাঠিয়েছে বলে সিপিএমের দাবি। আগামীদিনে আরোও যোগদান হবে। এলাকার আর্থসামাজিক এবং পরিকাঠামো উন্নয়নের জন্য সিপিএমের বিকল্প কেউ নেই তা সাধারন মানুষ বুঝতে পেরেছেন বলেই তাঁরা সিপিএমে যোগদান করছেন।