নিজস্ব প্রতিনিধি, বোরো:
ফুটবল মাঠের পাশ থেকে উদ্ধার হলো যুগলের ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে , বোরো থানার অন্তর্গত জামতোড়িয়া ফাঁড়ি এলাকায়। যুগলের দেহ ঝুলতে দেখে তীব্র আতঙ্ক ও রহস্য দানা বেঁধেছে স্থানীয় বাসিন্দাদের মনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে জামতোড়িয়া ফুটবল মাঠের কাছাকাছি একটি গাছে ওই যুগলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পথচারীরা। মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উপচে পড়ে স্থানীয় মানুষের ভিড়। খবর দেওয়া হয় জামতোড়িয়া ফাঁড়ির পুলিশকে।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বোরো থানার পুলিশ বাহিনী। তারা গাছ থেকে মৃতদেহ দুটি নামিয়ে নিজেদের হেফাজতে নেয়। তবে পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, এখনও পর্যন্ত ওই যুগলের নাম বা সঠিক পরিচয় জানা যায়নি। তারা ওই এলাকারই বাসিন্দা নাকি অন্য কোথা থেকে এখানে এসেছিলেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।