নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
মদ খেয়ে চলছিল মাতলামি,অশ্লীল গালিগালাজ ।তার প্রতিবাদ করায় পাথর ছুঁড়ে এক দম্পতির মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। মানবাজার থানার জবলা গ্রামের এই ঘটনায় পরে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ওই দম্পতি।
অভিযোগকারিণী পুলিশকে জানিয়েছেন, প্রতিবেশী স্বপন মাহাতো প্রায় দু বছর ধরে তাদের উপর অত্যাচার চালিয়ে আসছে। রবিবার সকালে মদ্যপ অবস্থায় তাদের গালিগালাজ শুরু করে। ফলে প্রতিবাদ করেন তারা। তারপরেই তাদের উপর আক্রমণ করে অভিযুক্ত যুবক । অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে মানবাজার থানার পুলিশ।