রাজনীতি ব্লক

কোটশিলায় তৃণমূলের হাত থেকে পঞ্চায়েত ছিনিয়ে নিলো কংগ্রেস

তৃণমূলের হাত থেকে পঞ্চায়েত ছিনিয়ে নিলো কংগ্রেস। পুরুলিয়া জেলার ঝালদা-২ নম্বর ব্লকের টাটুয়াড়া গ্রাম পঞ্চায়েতে ঘটল এই রাজনৈতিক পরিবর্তন। তৃণমূল কংগ্রেস পরিচালিত ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ মোট সাতজন সদস্য একসঙ্গে কংগ্রেস শিবিরে নাম লেখালেন।
কোটশিলায় তৃণমূলের হাত থেকে পঞ্চায়েত ছিনিয়ে নিলো কংগ্রেস

 

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

তৃণমূলের হাত থেকে পঞ্চায়েত ছিনিয়ে নিলো কংগ্রেস। পুরুলিয়া জেলার ঝালদা-২ নম্বর ব্লকের টাটুয়াড়া গ্রাম পঞ্চায়েতে ঘটল এই রাজনৈতিক পরিবর্তন। তৃণমূল কংগ্রেস পরিচালিত ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ মোট সাতজন সদস্য একসঙ্গে কংগ্রেস শিবিরে নাম লেখালেন। আর তারপরেই তৃণমূলের হাত থেকে হাতছাড়া হয়ে পঞ্চায়েতের নিয়ন্ত্রণ এখন কংগ্রেসের দখলে এল বলে দাবি স্থানীয় নেতৃত্বের। ঝালদা-২ নম্বর ব্লক কংগ্রেস কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জয়পুর বিধানসভার কংগ্রেস চেয়ারম্যান ফণীভূষণ কুমার।
টাটুয়ারা গ্রাম পঞ্চায়েতের প্রধান  মাধুরী কুমার বলেন,
"আমরা এলাকার সাধারণ মানুষের স্বার্থে এবং নেপাল মাহাতোর রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়েই কংগ্রেসে যোগ দিলাম। এলাকায় প্রকৃত উন্নয়নের ধারা ফিরিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য।"

জয়পুর বিধানসভা কংগ্রেস কমিটির চেয়ারম্যান  ফণীভূষণ কুমার  জানান,
"তৃণমূলের অনিয়ম ও মানুষের অসন্তোষের কারণেই আজ প্রধান ও উপপ্রধান সহ সাতজন সদস্য কংগ্রেসে এলেন। টাটুয়ারা পঞ্চায়েতে এখন কংগ্রেস স্পষ্ট সংখ্যাগরিষ্ঠ। সাধারণ মানুষের বিশ্বাস এখন কংগ্রেসের সঙ্গেই রয়েছে।"
১৪টি আসন বিশিষ্ট এই টাটুয়াড়া গ্রাম পঞ্চায়েতে  কংগ্রেস পেয়েছিল ৬টি, তৃণমূল ৭টি এবং ১টি আসনে জয়ী হয়েছিলেন নির্দল প্রার্থী। পরবর্তী সময়ে যোগদানের ফলে তৃণমূলের আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৩। কিন্তু সম্প্রতি ৭ জন সদস্য একযোগে দল ছাড়ায় এলাকার রাজনৈতিক মানচিত্র পুরোপুরি বদলে গেল।