ক্রাইম ব্লক

বরাবাজারে নাবালিকা নিখোঁজের ঘটনায় অভিযোগ দায়ের

স্নান করতে বেরিয়ে নিখোঁজ দশম শ্রেণির এক স্কুল ছাত্রী । খোঁজ না পেয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের হল বরাবাজার থানায় । রবিবার পরিবারের তরফে এই মর্মে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
বরাবাজারে নাবালিকা নিখোঁজের ঘটনায় অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার :

স্নান করতে বেরিয়ে নিখোঁজ দশম শ্রেণির এক স্কুল ছাত্রী । খোঁজ না পেয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের হল বরাবাজার থানায়  । রবিবার পরিবারের তরফে এই মর্মে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

বরাবাজার এলাকার বাসিন্দা ওই নাবালিকার পরিবারের দাবি রবিবার সকালে স্নান করার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল মেয়ে। কিন্তু দীর্ঘক্ষণ পরেও সে বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তারপরেই বরাবাজার থানায় দ্বারস্থ হন ওই পরিবার। তাদের আশঙ্কা কেউ বা কারা ওই নাবালিকাকে ফুসলিয়ে অসৎ উদ্দেশ্যে অপহরণ করে কোথাও আটকে রেখেছে। অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে অপহরণের মামলা রুজু করে তদন্তে নেমেছে বরাবাজার থানার পুলিশ।