নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
কুয়ো থেকে নিখোঁজ এক তরুণীর মৃতদেহ উদ্ধার করল টামনা থানার পুলিশ। পুলিশ জানায়, মৃতার নাম তৃপ্তি মাহাতো (৩৫)। তার বাড়ি টামনা থানার সোনাইজুড়ি গ্রামে।
শুক্রবার সকালে একটি কুয়োর মধ্যে দেহটি ভাসতে দেখেন এলাকার মানুষজন। তারপরেই খবর দেওয়া হয় টামনা থানায়। পরে পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। পরিবার সূত্রে পুলিশ জানতে পেরেছে মানসিকভাবে অসুস্থ ছিলেন ওই তরুণী। গত দুদিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই ঘটনায় পুরুলিয়া সদর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।