সাধারণ খবর ব্লক

নিতুড়িয়ায় সূর্য মন্দিরের সিঁড়িতে বৃদ্ধের দেহ

নিতুড়িয়ায় সূর্য মন্দিরের সিঁড়িতে বৃদ্ধের দেহ

 

নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া:

সূর্য মন্দিরের সিঁড়িতে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে ছিলেন এক বৃদ্ধ। স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও পরিবারের সদস্যেরা। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম রাজেন্দ্র সাউ (৭০)। তাঁর বাড়ি পুরুলিয়ার নিতুড়িয়া থানার লুকা গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে ডিসেরগড় ঘাট সংলগ্ন সূর্য মন্দিরের সিঁড়িতে তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে নিতুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিবারের সদস্যেরাও সেখানে আসেন। পরে তাঁকে দ্রুত উদ্ধার করে হাড়মাড্ডি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশের অনুমান।