সাধারণ খবর ব্লক

সাঁতুড়িতে গাছে যুবকের দেহ

পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন ধরে মানসিক অবসাদে ভুগছিল শুকদেব। সোমবার সকালে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। পরে পুকুরপাড়ের একটি গাছের ডালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়েরা।
সাঁতুড়িতে গাছে যুবকের দেহ

 

নিজস্ব প্রতিনিধি,  সাঁতুড়ি :

গাছ থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য  সাঁতুড়ি থানার সুনুড়ি গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শুকদেব হেমব্রম (২০)। বাড়ি ওই গ্রামেই।

পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন ধরে মানসিক অবসাদে ভুগছিল শুকদেব। সোমবার সকালে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। পরে পুকুরপাড়ের একটি গাছের ডালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়েরা। উদ্ধার করে মুরাড্ডি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে সাঁতুড়ি থানার পুলিশ।