ক্রাইম চাষাবাদ ব্লক

সারের কালোবাজারি? উত্তাল বরাবাজার

স্থানীয় চাষীদের অভিযোগ, সার দেওয়ার কথা বলে প্রতিদিন তাঁদের ঘোরানো হচ্ছে। শুক্রবার সকালেও সার মিলবে না জেনে চাষীদের ক্ষোভ চরমে পৌঁছায়। সকাল সাড়ে পাঁচটা থেকে জমা হতে থাকা কৃষকেরা সকালের দিকে মানপুর মোড়ে পথঅবরোধ শুরু করেন।
সারের কালোবাজারি? উত্তাল বরাবাজার

 


নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:

ইউরিয়া সারের কালোবাজারি, কৃত্রিম সংকট তৈরি এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল বরাবাজার থানার মানপুর মোড়। সার মজুদ থাকা সত্ত্বেও তা না দেওয়া এবং চড়া দাম চাওয়ার অভিযোগে শুক্রবার সকালে রাস্তায় নেমে প্রতিবাদ জানান এলাকার পাঁচ শতাধিক  চাষী।

স্থানীয় চাষীদের অভিযোগ, সার দেওয়ার কথা বলে প্রতিদিন তাঁদের ঘোরানো হচ্ছে। শুক্রবার সকালেও সার মিলবে না জেনে চাষীদের ক্ষোভ চরমে পৌঁছায়। সকাল সাড়ে পাঁচটা থেকে জমা হতে থাকা কৃষকেরা সকালের দিকে মানপুর মোড়ে পথঅবরোধ শুরু করেন। প্রায় ২ ঘণ্টা ধরে চলা এই অবরোধের জেরে চরম ব্যাহত হয় যান চলাচল।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বরাবাজার থানার পুলিশ বাহিনী এবং বরাবাজার কৃষি দফতরের আধিকারিকেরা। এসে পৌঁছান বিডিও ও আইসি-ও। তাঁরা চাষীদের সঙ্গে কথা বলে সরকার নির্ধারিত মূল্যে পর্যাপ্ত সার দেওয়ার আশ্বাস দিলে প্রায় ২ ঘণ্টা পর অবরোধ তুলে নেন কৃষকেরা।