ক্রাইম শহর

পুরুলিয়া শহরে ফের বাইক চুরি

আবার দোকানের সামনে থেকে বাইক চুরির ঘটনা ঘটল। মঙ্গলবার পুরুলিয়া শহরের জেলা স্কুল মোড়ে বাইক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
পুরুলিয়া শহরে ফের  বাইক চুরি

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

আবার দোকানের সামনে থেকে বাইক চুরির ঘটনা ঘটল।  মঙ্গলবার পুরুলিয়া শহরের জেলা স্কুল মোড়ে বাইক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
পুরুলিয়া শহরের ৩ নম্বর ওয়ার্ডের সদর পাড়ার বাসিন্দা তথা স্কুটি মালিক প্রবীণ কুমার সাহ পুরুলিয়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পত্রে তিনি পুলিশকে জানিয়েছেন, জেলা স্কুল মোড়ে তার একটি চা পাতার দোকান ও গুদাম আছে। সোমবার সকালে তিনি তার স্কুটিটি দোকানের বাইরে রেখেছিলেন। রাতে সেখান থেকে কেউ বা কারা স্কুটিটি চুরি করে নিয়ে পালিয়েছে । পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে চুরির মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।