নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর :
এবার হাসপাতাল চত্বর থেকে বাইক চুরির ঘটনা ঘটল। রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে বাইক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
কাশিপুর থানার লোহাট গ্রামের বাসিন্দা জিসু সরেন রঘুনাথপুর থানায় বাইক চুরির লিখিত অভিযোগ দায়ের করেন। ওই ব্যক্তি পুলিশকে জানিয়েছেন মঙ্গলবার বিকেলে তিনি বাইক নিয়ে হাসপাতালে আসেন। রাতে তিনি হাসপাতালে ছিলেন। পরের দিন সকালে দেখেন বাইকটি সেই জায়গায় নেই। তারপরেই তিনি রঘুনাথপুর থানায় দারস্থ হন । ঘটনায় বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে রঘুনাথপুর থানার পুলিশ।