নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া
ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি আরও জোরদার হয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় গোশালা মোড় এলাকায় বিশেষ যানবাহন তল্লাশি অভিযান চালায় ট্রাফিক বিভাগ।
অভিযান চলাকালীন মোটরযান আইনের বিধান লঙ্ঘনের অভিযোগে মডিফায়েড সাইলেন্সার ব্যবহারকারী দুটি মোটরযান চিহ্নিত করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট মোটরযান দুটিকে আটক করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে।