নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
বাজারে কেনাকাটা করতে বেরিয়ে অসাবধানতাবশত রাস্তায় পড়ে গিয়েছিল টাকা। হারিয়ে যাওয়া সেই টাকা টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল বলরামপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বলরামপুরের সীমান্ত ঝাড়খণ্ডের কালাবেড়িয়া গ্রামের বাসিন্দা অনিতা মাহাতো স্বামীর সঙ্গে বলরামপুর বাজারে কেনাকাটা করতে এসেছিলেন। অসাবধানতাবশত তার টাকা পড়ে যায়। বিষয়টি জানতে পেরে বলরামপুর গ্রাম পঞ্চায়েতের ভিলেজ পুলিশ লক্ষ্মীকান্ত কুমার দ্রুত খোঁজ শুরু করেন। অল্প সময়ের মধ্যেই তিনি হারিয়ে যাওয়া টাকা উদ্ধার করেন। পরে অনিতা মাহাতোর হাতে ওই ৬,৫০০ টাকা তুলে দেওয়া হয়। পুলিশের এই তৎপরতা ও মানবিক উদ্যোগে খুশি অনিতা ও তার পরিবার।