স্বাস্থ্য ব্লক

একাধিক দাবিতে আড়শা ব্লকে ও বিএমওএইচ দপ্তরে স্মারকলিপি আশা কর্মীদের

বকেয়া ইনসেনটিভের টাকা দ্রুত মেটানো, অতিরিক্ত কাজের চাপ কমানো এবং কর্মক্ষেত্রের নানা সমস্যার সমাধানের দাবিতে আড়শা ব্লকের বিডিও ও ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের আড়শা ব্লকের সদস্যরা।
একাধিক দাবিতে আড়শা ব্লকে ও বিএমওএইচ দপ্তরে স্মারকলিপি আশা কর্মীদের

নিজস্ব প্রতিনিধি , আড়শা:

বকেয়া ইনসেনটিভের টাকা দ্রুত মেটানো, অতিরিক্ত কাজের চাপ কমানো এবং কর্মক্ষেত্রের নানা সমস্যার সমাধানের দাবিতে আড়শা ব্লকের বিডিও ও ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের আড়শা ব্লকের সদস্যরা।

সংগঠনের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকল্পের ইনসেনটিভের টাকা বকেয়া পড়ে রয়েছে। পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার মূল দায়িত্ব পালনের পাশাপাশি ই-কেওয়াইসি, বিভিন্ন অনলাইন তথ্য আপলোড-সহ একাধিক অতিরিক্ত কাজ করতে হচ্ছে। এতে সাধারণ মানুষের পরিষেবা ব্যাহত হওয়ার পাশাপাশি আশা কর্মীদের উপর মানসিক চাপও বাড়ছে।

স্মারকলিপিতে আরও দাবি করা হয়েছে, দ্রুত বকেয়া ইনসেনটিভ প্রদান, কাজের যথাযথ মূল্যায়ন, অপ্রয়োজনীয় অতিরিক্ত কাজ থেকে অব্যাহতি এবং কর্মীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।