সাধারণ খবর ব্লক

ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ আড়শা থানা পুলিশের

আড়শা থানা পুলিশের উদ্যোগে আড়শা ব্লক প্রশাসনের সহযোগিতায় রবিবার ১৬ টি ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে ত্রিপল তুলে দেওয়া হল। পুলিশের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। পুলিশ শুধু আইনরক্ষক নয়, বিপদের দিনে বন্ধুও - ফের প্রমাণ করল আড়শা থানা।
ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ আড়শা থানা পুলিশের

 

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

'অর্ণব'এর দাপটে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালো আড়শা থানার পুলিশ। একটানা বৃষ্টিতে ভেঙে পড়েছে বহু মাটির বাড়ি। কারও চালা উড়ে গিয়েছে, তো কারও ধসে পড়েছে মাটির দেওয়াল। মাথার ওপর ছাদ হারিয়ে চরম দুর্ভোগে অসহায় পরিবারগুলি। এই পরিস্থিতিতে আড়শা থানা পুলিশের উদ্যোগে আড়শা ব্লক প্রশাসনের সহযোগিতায় রবিবার ১৬ টি ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে ত্রিপল তুলে দেওয়া হল। পুলিশের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। পুলিশ শুধু আইনরক্ষক নয়, বিপদের দিনে বন্ধুও - ফের প্রমাণ করল আড়শা থানা।